News71.com
 International
 30 Mar 18, 11:49 AM
 198           
 0
 30 Mar 18, 11:49 AM

থাইল্যান্ডে বাসে অগ্নিকাণ্ড ।।২০ শ্রমিকের মৃত্যু

থাইল্যান্ডে বাসে অগ্নিকাণ্ড ।।২০ শ্রমিকের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের পশ্চিমে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমার থেকে আসা ২০ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। বাকীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে,৪৭ জন অভিবাসী শ্রমিককে নিয়ে বাসটি সবেমাত্র সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডের ভিতরে প্রবেশ করেছিল। এদিকে মায়েত্রো জেলা পুলিশ স্টেশনের প্রধান ক্রিতকানক ডান-উদম বলেছেন,গাড়ির চালক জানিয়েছে,সে বাসের মাঝখানে আগুন ধরতে দেখে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন