
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের ওপর সরাসরি গুলি চালাতে ১০০ এর বেশি সেনা নিয়োগ দিয়েছে ইসরায়েল। সামরিক ও বিশেষ বাহিনী থেকে এসব পারদর্শী শুটার বেছে নেয়া হয়েছে। ফিলিস্তিনি জনগণের পরিকল্পিত বিক্ষোভকে সামনে রেখে গাজা সীমান্তে তাদের নিয়োগ দেয়া হয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে আসার সুযোগ দেয়ার দাবিতে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে,সীমান্তবর্তী পাঁচটি স্থানে পরিবারসহ হাজার হাজার ফিলিস্তিনি যোগ দেবেন। এদিকে,গতকাল বুধবার এক সাক্ষাৎকারে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যানট জেনারেল জাদি আইজেনকোট বলেন,জীবন যদি বিপন্ন হয় তাহলে সরাসরি গুলি চালাবে এ বাহিনী।