News71.com
 International
 28 Mar 18, 02:02 AM
 179           
 0
 28 Mar 18, 02:02 AM

ফিলিপাইনে রাস্তার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে , নিহত ৭।।

ফিলিপাইনে রাস্তার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে , নিহত ৭।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশের একটি শহরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাবারের দোকান ও দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িকে চাপা দেওয়ায় ৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে টাল শহরের কারাসুচ গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ সময়ে খাবারের দোকানে লোকজন খাবার খাচ্ছিলেন। শহরটি রাজধানী ম্যানিলা থেকে প্রায় ১শ ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পুলিশ জানায়,ঘটনাস্থলেই চার জন নিহত ও হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন