News71.com
 International
 28 Mar 18, 11:53 AM
 179           
 0
 28 Mar 18, 11:53 AM

ইয়েমেন যুদ্ধ বন্ধে সৌদি যুবরাজের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহবান।।

ইয়েমেন যুদ্ধ বন্ধে সৌদি যুবরাজের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহবান।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি যুবরাজের প্রতি ইয়েমেন যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অন্টোনিও গুতেরেস। গতকাল মঙ্গলবার তিনি এই আহবান জানান। ইয়েমেনে মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘকে ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে সৌদি আরব। আর এই মানবিক সহায়তার জন্য সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান গুতেরেস। জানা গেছে,মানবিক সহায়তার পাশাপাশি ইয়েমেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের জন্য সৌদি যুবরাজের প্রতি আহবান জানান জাতিসংঘ মহাসচিব। প্রসঙ্গত,ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনে এই যুদ্ধে এ পর্যন্ত দেশটির প্রায় ১০ হাজার নাগরিক প্রাণ হারিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন