News71.com
 International
 27 Mar 18, 10:02 AM
 164           
 0
 27 Mar 18, 10:02 AM

হঠাৎ করেই চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।।

হঠাৎ করেই চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎ করেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনে গেলেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম বিদেশ সফর। তবে কিমের এই সফর হয়েছে সম্পূর্ণ অজ্ঞাতসারেই। মাত্র তিনজন ব্যক্তি এই সফরের কথা জানেন বলে জানা গেছে। চীনে কিম কতদিন থাকবেন,তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। শোনা গেছে,কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্যই চীনে এসেছেন তিনি। কিন্তু আলোচনাটি কী,তা এখনও জানানো হয়নি। এ ব্যাপারে জাপানের একটি সূত্র জানিয়েছে,একটি বিশেষ ট্রেন কিমকে উত্তর পূর্ব চীনের সীমান্তে নিয়ে আসে। সেখান থেকেই চীনে প্রবেশ করেন উত্তর কোরিয়ার এই নেতা। একটি টেলিভিশন চ্যানেলে ট্রেনের ছবিও দেখানো হয়েছে। দেখা গেছে,কিমের বাবা যে ট্রেনটি ব্যবহার করতেন,এটি হুবহু তেমনই দেখতে। ২০১১ সালে মৃত্যুর আগে কিম জং উনের বাবা কিম জং ইল এই ট্রেনে চেপেই চীন সফরে এসেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন