News71.com
 International
 26 Mar 18, 10:31 AM
 185           
 0
 26 Mar 18, 10:31 AM

ভারতে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে সড়ক দুর্ঘটনা নিহত ১০

ভারতে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে সড়ক দুর্ঘটনা নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে এক অটোরিক্সা দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আজ স্থানীয় পুলিশ সাংবাদিকদের এ কথা জানায়।রাজ্যের রাজধানী হায়দারাবাদ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে নিজামাবাদ এলাকার মেন্ডরায় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।আজ সোমবার এক পুলিশ কর্মকর্তা জানান, অটোরিকশাটিতে করে ১৪ জনকে বহন করা হচ্ছিল। দ্রুত গতিতে যাওয়ার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।তিনি আরো জানান, ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। এদের মধ্যে চারজন নারী ও ছয়জন শিশু রয়েছে। আহত চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছেন।ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, এ ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন