
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ৬০ জনকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ৬০ জনের মধ্যে ১২ জন গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন। রাশিয়ার সাবেক গুপ্তচর সার্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে বিষ প্রয়োগে হত্যার জরে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে তাদের খাবারে নার্ভ এজেন্ট গ্যাস মেশানোর অভিযোগ ওঠে। ওই খাবার খাওয়ার পর তারা অসুস্থ্য হয়ে পড়লে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ব্যাপারে এক বিবৃতিতে জানানো হয়,যুক্তরাজ্যের মাটিতে একটি সামরিক-গ্রেডের রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়ায়,আমাদের ন্যাটো মিত্র এবং বিশ্বব্যাপী অংশীদারদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। তবে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন,এ ব্যাপারে মার্কিন সিদ্ধান্ত একেবারে ভুল। এতে করে রাশিয়ার সঙ্গে মার্কিন সম্পর্কে ফাটল ধরবে।