News71.com
 International
 26 Mar 18, 12:30 PM
 203           
 0
 26 Mar 18, 12:30 PM

রাশিয়ার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৮

রাশিয়ার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৮

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সাইবেরিয়ার কেমোরোভোর শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে।এর আগে সিবিএস নিউজের খবরে জানানো হয়েছিল ৩৭ জন নিহত হয়েছেন। ৬৯ জন নিখোঁজ রয়েছেন। আর নিখোঁজদের ৪১ জনই শিশু।অগ্নিকাণ্ডের শিকার ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নিখোঁজদের খোঁজে ভবনটিতে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। আগুনে মোট ১৬ হাজার ১৫০ বর্গফুট এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। শপিং মলটির মোট আয়তন ২৩ হাজার বর্গফুট।মস্কো থেকে প্রায় ৩,৬০০ কিলোমিটার পূর্বে কয়লা উৎপাদনকারী এলাকা কেমেরোভো অবস্থিত।গতকাল রবিবার সন্ধ্যার দিকে ওই এলাকার উইন্টার চেরি কমপ্লেক্স নামের শপিং সেন্টারটিতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, একেবারে উপরের তলায় আগুনের সূত্রপাত হয়েছে।ওই শপিং সেন্টারের উপরের তলায় মূলত সিনেমা হলসহ বিনোদন কেন্দ্র রয়েছে। পরে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে। জরুরি সেবা বিভাগের ৬৬০ জন সদস্যকে উদ্ধার তৎপরতায় নিযুক্ত করা হয়েছে। তবে ভবন এখনও উত্তপ্ত থাকায় সবগুলো তলায় যেতে পারছেন না উদ্ধারকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন