News71.com
 International
 26 Mar 18, 12:08 PM
 222           
 0
 26 Mar 18, 12:08 PM

রাশিয়ায় শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিহত ৩৭ নিখোঁজ ৬৯।।

রাশিয়ায় শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিহত ৩৭ নিখোঁজ ৬৯।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত ৬৯ জন লোক নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার রাত ১০টার দিকে সাইবেরিয়ান শহর কেমারোভের উইন্টার চেরি নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩ হাজার ৬০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কেমারোভ। জানা গেছে,রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী এই শহরের উইন্টার চেরি কমপ্লেক্স ভবনের সিনেমা হল ও বিনোদন কমপ্লেক্সের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর মিনেমা হল থেকে ১৩ জনের মরদেহ ও ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২০০ জনকে বের করে আনা হয়েছে। কিন্তু অতিরিক্ত ধোঁয়ার কারণে অনেক নারী ও শিশু আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে,ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায়,মানুষ বাঁচার জন্য ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেমেরোভোর এলাকার জরুরি বিভাগের উপ-প্রধান ইয়েভজি ডেইডুকিন বলেন,আগুন প্রায় ১৫শ’ বর্গমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ২৮৮ জন নিরাপত্তা কর্মী,৬২টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া কর্তৃপক্ষ। ২০১৩ সালে শপিং সেন্টারটি চালু হয়। জনপ্রিয় এই শপিং সেন্টারে চিড়িয়াখানাও রয়েছে। যেখানে গিনিপিগ,ছাগল, বিড়ালসহ নানা পশু রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন