News71.com
 International
 26 Mar 18, 11:50 AM
 176           
 0
 26 Mar 18, 11:50 AM

ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প।।সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প।।সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুসারে রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৬.৪।গতকাল রবিবার পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকা তানিমবার দ্বীপপুঞ্জে প্রবল কম্পন অনুভূত হয়। তানিমবার দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমের সৌমলাকি এলাকা ছিল উক্ত ভূমিকম্পের উৎসস্থল। প্রায় ১৩৮ কিমি গভীর থেকে হয় উৎপত্তি হয় কম্পনের। এদিকে, এই কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জারি করা হয়েছে সুনামি অ্যালার্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন