
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের গোলযোগপূর্ণ রিও ডি জানেরোর ঘনবসতিপূর্ণ রোচিনহা অঞ্চলে গতকাল শনিবার সকালে পুলিশের অভিযান চলাকালে আটজন নিহত হয়েছে।দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। সামরিক পুলিশ জানায়, রোচিনহো অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণপূর্বের দু’টি এলাকায় সৈন্যরা টহল দেয়ার সময় অপরাধীদের সাথে তাদের বন্দুকযুদ্ধ বেধে যায়।এ ঘটনার পর পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি রাইফেল, সাতটি পিস্তল ও দু’টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।নিহতদের স্বজনরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তাদের পরিবারের কোন সদস্য চোরাকারবারির সাথে যুক্ত নয়।১৯ বছর বয়সী ম্যাথিউস দা সিলভা দুয়ার্তে ডি অলিভিরার বাবা জি১ ওয়েবসাইটকে বলেন, তারা আমার সন্তানকে পেছন থেকে গুলি করে হত্যা করেছে।তিনি আরো জানান, ম্যাথিউস মাদক পাচারের সাথে জড়িত ছিল না।রোচিনহায় প্রায় এক লাখ লোক বসবাস করে।