News71.com
 International
 24 Mar 18, 03:00 AM
 163           
 0
 24 Mar 18, 03:00 AM

পশু খাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুর আরও ৭ বছরের কারাদণ্ড।।

পশু খাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুর আরও ৭ বছরের কারাদণ্ড।।


আন্তর্জাতিক ডেস্কঃ পশুখাদ্য কেলেঙ্কারি চতুর্থ মামলায় দোষী সাব্যস্ত ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাধ যাদবকে (৬৯) ৭ বছরের কারাদণ্ডের সাজা দিল দেশটির একটি আদালত। আজ শনিবার রাঁচির সিবিআই’এর বিশেষ আদালত লালুর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করে। এনিয়ে পশুখাদ্য কেলেঙ্কারি সম্পর্কিত ৬টি মামলার মধ্যে চারটিতেই অভিযুক্ত হলেন লালু প্রসাদ। এদিন,আদালতের বিচারক শিবপাল সিং লালুকে ৭ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণার পাশাপাশি ৩০ লাখ রুপি আর্থিক জরিমানা করে। এর আগেও পশুখাদ্য সম্পর্কিত তিনটি মামলাতেই দোষী সাব্যস্থ করা হয়েছে লালুকে। এরপরই রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় লালুকে। যদিও শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে রাজেন্দ্র ইন্সিটিউট অব মেডিকেল সায়েন্সস (আরআইএমএস) হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন হাসপাতালে বসেই আদালতের রায় শোনেন লালু প্রসাদ।

গত ১৯ মার্চ এই মামলায় লালুকে দোষী সাব্যস্ত করে সিবিআই বিশেষ আদালত। লালু ছাড়াও আরও ১৮ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। দোষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি, ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিহারের আরেক সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ ১২ জনকে এই মামলা থেকে খালাস দিয়েছে। লালুসহ অন্য দোষীদের বিরুদ্ধে অভিযোগ ১৯৯৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে দুমকা ট্রেজারি থেকে ৩.৭৬ কোটি রুপি আত্মসাৎ করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন