News71.com
 International
 24 Mar 18, 12:38 PM
 167           
 0
 24 Mar 18, 12:38 PM

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলায় ৯ আইএস জঙ্গি নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর বিমান হামলায় ৯ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের কমপক্ষে নয় জঙ্গি নিহত হয়েছে।গতকাল শুক্রবার বিশেষ বাহিনী কমান্ড একথা জানিয়েছে।এ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়,আফগান স্পেশাল অপারেশনস ফোর্সেস গত বৃহস্পতিবার নানগরহার প্রদেশের দিহ বালা জেলায় আইএস সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। এতে আট আইএস সদস্য নিহত হয়।বিবৃতিতে আরো বলা হয়, একই দিন পার্শ্ববর্তী কুনার প্রদেশের চাওকে জেলায় বিমান হামলায় আইএসের আরেক যোদ্ধা নিহত হয়।এ ব্যাপারে আইএস গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন