
আন্তর্জাতিক ডেস্কঃ সাধারণত আন্দোলন-বিক্ষোভ দমন করতে পথসমাবেশে কাঁদানে গ্যাস ব্যবহার হয়ে থাকে। আর এটা করা হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু বিস্ময়কর ঘটনা ঘটেছে কসোভায়। কসোভোর পার্লামেন্টের ভেতরে দেশটির বিরোধীদলের এমপিরা কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। আর সরকারের কাজে বাধা দিতে তা করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে,গতকাল বুধবার কসোভার পার্লামেন্টে বিরোধীদলের এমপিরা প্রতিবেশী দেশ মন্টেনিগ্রোর সঙ্গে সীমান্ত চুক্তির অনুমোদন রোধ করার প্রতিবাদে টিয়ারগ্যাস নিক্ষেপ করেন। ভিডিওতে দেখা গেছে,কাঁদানে গ্যাস থেকে বাঁচতে এমপিরা নাক-চোখে হাত দিয়ে পার্লামেন্ট ত্যাগ করছেন।