News71.com
 International
 22 Mar 18, 01:09 AM
 197           
 0
 22 Mar 18, 01:09 AM

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে জাপানকে রাশিয়ার হুঁশিয়ারি

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইস্যুতে জাপানকে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও বেশি শক্তিশালী করতে মরিয়া উন্নত বিশ্বের দেশগুলো। সেই সাথে চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে এবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, জাপান সরকার টোকিওতে যে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে তা রাশিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের ওপর সরাসরি প্রভাব রাখবে।এ ব্যাপারে তিনি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলার অজুহাতে টোকিও মার্কিন এইজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। জাপানের মন্ত্রিসভা গত ডিসেম্বর মাসে এই বিষয়টি অনুমোদন করে।ল্যাভরভ বলেছেন, কোনো দেশেরই উচিত নয় অন্য দেশগুলোর নিরাপত্তা লঙ্ঘন করে নিজের নিরাপত্তা নিশ্চিত করা।উল্লেখ্য, মার্কিন সরকার জাপানের কাছে ১৩ কোটি ত্রিশ লাখ ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির এক উদ্যোগ গত জানুয়ারি মাসে অনুমোদন করেছে। রাশিয়া দীর্ঘ দিন থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে যে মার্কিন এইজিজ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বে ক্ষমতার ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করবে এবং এই ব্যবস্থার দ্বিমুখী সক্ষমতা থাকায় তা মস্কোকেও টার্গেট করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন