News71.com
 International
 22 Mar 18, 11:26 AM
 188           
 0
 22 Mar 18, 11:26 AM

ভারতের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ১০।।

ভারতের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ১০।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংষর্ষে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ সদস্য,তিন সেনা সদস্য এবং পাঁচ জঙ্গি রয়েছেন। গতকাল বুধবার ভারতের রাজ্য পুলিশের এক কর্মকর্তা এই সংষর্ষের কথা জানিয়েছেন। এ ব্যাপারে ভারতের রাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন,নিহত দুই পুলিশ সদস্যরা হলেন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) মোহম্মদ ইউসুফ,সিলেকশন গ্রেড কনস্টেবল দীপক থেসো। অন্যদিকে নিহত তিন সেনা সদস্যদের মধ্যে দুই জনকে এখনও পর্যন্ত সনাক্তকরণ করা হয়েছে। তারা হলেন ১৬০ নম্বর টেরিটোরিয়াল আর্মির সিপাই আসরাপ রাঠের,৫ নম্বর বিহার রেজিমেন্টের নাইক রঞ্জিত খোলা। কুপওয়ারার সিনিয়র পুলিশ সুপার শামসের হুসেন জানান ‘ঘটনাস্থল থেকে পাঁচ জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে খবর নিহত ওই ৫ জঙ্গিই পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। ঘটনাস্থল থেকে একে-৪৭,গ্রেনেডসহ প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন