News71.com
 International
 22 Mar 18, 11:08 AM
 148           
 0
 22 Mar 18, 11:08 AM

ভারতে প্রতি ৫৫ মিনিটে একজন শিক্ষার্থীর আত্মহত্যা।।  

ভারতে প্রতি ৫৫ মিনিটে একজন শিক্ষার্থীর আত্মহত্যা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে প্রতি ৫৫ মিনিটে একজন ছাত্র বা ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাদের একটি বড় অংশই পরীক্ষায় কম নম্বর পাওয়া,উচ্চশিক্ষার জন্য ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়া বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া-এ রকম নানাবিধ চাপের মধ্যে বড় হচ্ছে। যে চাপ প্রতিনিয়ত তাদের আত্মহত্যায় প্ররোচিত করছে। একজন অভিভাবক বলেন,তিনি না চাইলেও স্কুল আর সামাজিক চাপের কাছে অনেক সময়েই মাথা নত করতে হয় অভিভাবকদের। তিনি বলেন,আমার ছেলে যে স্কুলে পড়ে,সেখানে প্রত্যেকটা শিক্ষার্থীকে নম্বর নিয়ে ভীষণ চাপ দেয়,সামান্য খারাপ করলেই বাবা মাকে ডেকেও কথা শোনানো হয়। আর বাড়ি ফিরে আমরা বাবা-মায়েরা সেই চাপটাই আবার বাচ্চাদের ওপরে চাপিয়ে দিই- আরও পড়,আরও পড় বলতে থাকি।

তিনি বলেন,এই চাপ নেয়ার জন্য হয়তো বাচ্চাটি তৈরিই হয়নি,অথচ ইচ্ছা না থাকলেও করতে হয়। কারণ যে সমাজে বাস করি- গোটাটাই কম্পিটিশনের ওপরে চলে। তার কথায়,আমাদের ছোটবেলায় পড়াশোনা নিয়ে বাবা-মায়েরা কিন্তু এতটা চাপ দিতেন না। আমরা সেটি দিই অনেক সময়ে বাধ্য হয়েই। শিক্ষার্থীদের স্কুল আর বাড়ি- চাপ আসে দুই জায়গা থেকেই। এ ধরনের চাপ সামলাতে না পেরে অনেকেই আত্মহত্যার মতো কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন