
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশি নজরুল ইসলাম,পিয়াস রায় ও আলিফুজ্জামানের পরিচয় শনাক্ত করা হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। আজ বুধবার তিনি জানান,নজরুল ইসলাম,পিয়াস রায় ও আলিফুজ্জামানের লাশ শনাক্তের কাজ সম্পন্ন হয়েছে। এখন আর তাদের দেশে ফেরত পাঠাতে কোনও বাধা নেই। এ ব্যাপারে ইউএস বাংলার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা লাশগুলো দেশে নেয়ার বিষয়ে কাজ করছে।