
আন্তর্জাতিক ডেস্কঃ ইকুয়েডরের উত্তরাঞ্চলে কলম্বিয়া সীমান্তের কাছে গতকাল মঙ্গলবার এক বিস্ফোরণে দেশটির তিন সৈন্য নিহত ও আরও সাত জন আহত হয়েছে।আজ বুধবার দেশটির সরকার এ কথা জানিয়েছে। ইকুয়েডরের যোগাযোগ মন্ত্রণালয় জানায়, সৈন্যরা সেখানে টহল দেয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।মন্ত্রণালয় জানায়,এ বিস্ফোরণে দুর্ভাগ্যজনকভাবে সশস্ত্র বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত সাতজন আহত হয়েছেন।আহতরা বেসামরিক নাগরিক নাকি সৈন্য তা জানা যায়নি।উপকূলীয় এসমারালদাস প্রদেশের মাতাজে এলাকায় এ ঘটনা ঘটে।