
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ পদত্যাগ করছেন। তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।আজ বুধবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়। উল্লেখ্য গত ২০১৫ সালের নভেম্বরের মিয়ানমারে দীর্ঘ সেনা শাসনের পর গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি ক্ষমতায় আসে। এরপর ২০১৬ সালের মার্চ মাসে সুচি ঘনিষ্ঠ থিন কিউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। কিন্ত মেয়াদ শেষ না করেই দায়িত্ব নেওয়ার দুই বছরের মাথায় পদত্যাগ করলেন থিন কিউ।পাঁচ দশকেরও বেশি সময় পর মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হন থিন কিউ। ২০১৫ সালের নভেম্বরের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গণতন্ত্রের অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়।