
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় সর্বশেষ উত্তরাঞ্চলীয় বিরল প্রজাতির পুরুষ শ্বেত গন্ডারটি মারা গেছে। পশুটির বয়স হয়েছিল ৪৫ বছর। গতকাল সোমবার তার রক্ষীরা এ কথা জানিয়েছে।এর ফলে এই প্রজাতির মাত্র দুটি নারী গন্ডারই এখন অবশিষ্ট রইলো।একটি তার কন্যা এবং অপরটি নাতনী। গন্ডারটির মৃত্যুর ফলে প্রজাতিটি এখন বিলুপ্তির পথে।এক বিবৃতিতে জানাযায়, সুদান নামের এই গন্ডারটি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিল। তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে চিকিৎসক দল যন্ত্রণা থেকে মুক্তি দেয়ার জন্য তাকে মেরে ফেলার উদ্যোগ নেয়।