
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাপানের জন্য একটি স্পষ্ট ও তাত্ক্ষণিক সামরিক হুমকি। কিন্তু উত্তর কোরিয়ার চেয়ে চীনকেই বড় হুমকি মানছেন টোকিওর সমর পরিকল্পনাবিদরা।বেইজিংকে চ্যালেঞ্জিং শত্রু হিসেবে দেখছেন তারা।কয়েক বছর ধরেই সামরিক সক্ষমতার উন্নয়ন ঘটাচ্ছে চীন। বাড়ছে এ খাতের বাজেট বরাদ্দ।এরইমধ্যে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে দেশটি। অথচ ওই এলাকার ওপর এ অঞ্চলের অন্য দেশগুলোরও দাবি রয়েছে।
জাপানের বৈদেশিক বাণিজ্যের বড় বাজার হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো।দেশটির সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা,কয়েক দশকের সামরিক প্রভাবের ধারাবাহিকতায় প্রশান্ত মহাসাগরের জাপানি দ্বীপে অনুপ্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে চীন।ওকিনাওয়ার দ্বীপের ওপর দিয়ে চীনা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অপ্রত্যাশিত চলাচলকে হুমকি হিসেবে দেখছে টোকিও। তবে বেইজিংয়ের জন্য এটি তার বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠার একটি ধাপ বা অংশ মাত্র।