News71.com
 International
 20 Mar 18, 07:05 AM
 169           
 0
 20 Mar 18, 07:05 AM

মৃত্যু ছাড়া সৌদি আরব শাসন করা থেকে দূরে রাখতে পারবেনা।। সৌদি যুবরাজ দম্ভোক্তি

মৃত্যু ছাড়া সৌদি আরব শাসন করা থেকে দূরে রাখতে পারবেনা।। সৌদি যুবরাজ দম্ভোক্তি


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ এবং দেশটির ‘বৈপ্লবিক সংস্কারক’ মুহাম্মদ বিন সালমান বলেছেন,সৌদি আরব পরিচালিত হচ্ছে ইসলামের একটি অতিরক্ষণশীল ব্যাখ্যা দিয়ে। তিনি আক্ষেপ করে বলেন,এই অতিরক্ষণশীলতার কারণে তিনি এবং তাঁর প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে, অমুসলিমরা উদ্বিগ্ন থেকেছে, নারীরা বৈষম্যের শিকার হয়েছে, বিনোদনহীনতায় সামাজিক জীবন সংকুচিত হয়েছে। তিনি বলেন,শুধু মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তাঁকে সৌদি আরব শাসন করা থেকে বিরত রাখতে পারবে না। সম্প্রতি কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (সিবিসি) দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ মুহাম্মদ এসব মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে গত রবিবার ৬০ মিনিটের এই সাক্ষাৎকারটি সম্প্রচার করে সিবিসি। গতকাল সোমবার ওয়াশিংটনে পৌঁছার কথা যুবরাজ। আজ মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। মূলত সৌদি আরবে নেওয়া তাঁর সংস্কার কর্মসূচিগুলোতে তুলে ধরে বিনিয়োগ আকর্ষণ করাই তাঁর এই সফরের লক্ষ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন