News71.com
 International
 19 Mar 18, 11:47 AM
 158           
 0
 19 Mar 18, 11:47 AM

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখাকে এক কমান্ডারের অধীনে আনা হচ্ছে।।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখাকে এক কমান্ডারের অধীনে আনা হচ্ছে।।


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখাকে এক কমান্ডের অধীনে আনতে এবার উদ্যোগী হয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যাবতীয় ম্যানপাওয়ার ও অ্যাসেট পরিচালনার দায়িত্বে শীর্ষস্থানে একজনকে নিযুক্ত করার বিষয়টি যাচাই করছে দেশটি। বিষয়টিকে প্রাথমিকভাবে অল্প পরিবর্তন মনে হলেও বাস্তবে তা বিশাল পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। তিন বাহিনীর প্রধান পদে একজন থ্রি-স্টার মর্যাদার জেনারেল বসানোর কথা ভাবছেন নীতিনির্ধারকরা। যাতে তিনটি বাহিনী ভিন্ন ভিন্ন নির্দেশে পরিচালিত হয়ে একজনেরই নির্দেশ অনুসরণ করতে পারে।

নতুন এ পরিবর্তনের ফলে তিন বাহিনীর মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সেনা,নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে যে কোনও একটি বাহিনী থেকে এই শীর্ষস্থানে বসার উপযুক্ত ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এর আগে ২০০১ সালের অক্টোবরে আন্দামান-নিকোবর কম্যান্ডের জন্য ভারতের প্রথম থিয়েটার কমান্ড গঠন হয়। কিন্তু পরিবেশগত অবস্থান,অর্থের অভাব এবং তিন বাহিনীর মধ্যো বোঝাপড়ার অভাবের কারণে তা খুব একটা উল্লেখযোগ্য স্থান নিতে ব্যর্থ হয়। তবে নীতিনির্ধারকরা বলছেন,এই পদক্ষেপ খুব সাধারণ একটা পদক্ষেপ বলে মনে হলেও ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সাংস্কৃতিক ও গঠনগত ভিত্তির ক্ষেত্রে বড় পরিবর্তন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন