News71.com
 International
 19 Mar 18, 11:45 AM
 169           
 0
 19 Mar 18, 11:45 AM

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পাকিস্তানে ঢুকেই অভিযান করবে মার্কিন যুক্তরাষ্ট্র।।

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পাকিস্তানে ঢুকেই অভিযান করবে মার্কিন যুক্তরাষ্ট্র।।


আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর দমনমূলক ব্যবস্থা না নিলে পাকিস্তানের মাটিতে ঢুকে একতরফা ব্যবস্থা নিতে বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে স্পষ্টভাষায় একথা জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক স্পেন্স। তিনি এও জানিয়েছেন,জঙ্গি দমনে পাকিস্তানকে ‘আরও বড় কিছু’ করে দেখাতে হবে। পাকিস্তানকে তাদের মাটিতে সক্রিয় তালেবান ও অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। মার্কিন যু্ক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফরে থাকা পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে এই হুঁশিয়ারি দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অসুস্থ বোনকে যুক্তরাষ্ট্রে দেখতে গিয়েছিলেন আব্বাসি। সাক্ষাতের ফাঁকে তিনি পেন্সের সঙ্গে সৌজন্যমূলক দেখা করতে মার্কিন নৌবাহিনীর দপ্তরে যান। সেখানেই সরকারি বাসভবন পেন্সের। গতকাল আব্বাসির অনুরোধেই হয় এই সাক্ষাৎ।

বৈঠকের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলে,পাকিস্তান সরকারের তাদের ভূখণ্ডে সক্রিয় তালিবান,হাক্কানি নেটওয়ার্ক ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলিকে দমনের ব্যাপারে আরও বড় কিছু করা দরকার,প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন ভাইস প্রেসিডেন্ট। তিনি জানিয়ে দিয়েছেন,যেসব সন্ত্রাসবাদী গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সুরক্ষা ও এলাকার স্থিতিশীলতার সামনে বিপদ,তাদের মুছে দিতে যুক্তরাষ্ট্রের চেষ্টা অব্যাহত থাকবে। সূত্রের খবর,পেন্স-আব্বাসি আলোচনার কয়েক ঘন্টা পরই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিশেষ সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের আফগানিস্তান নীতিতে যুক্তরাষ্ট্রের অসন্তোষ জানিয়ে দেন। এক পদস্থ কর্মকর্তাকে উদ্ধৃত করে সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়া নীতি ঘোষণার ৬ মাস পরেও যুক্তরাষ্ট্র যেমন চায়,তেমন নির্ধারক পদক্ষেপ এখনও করেনি পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন