News71.com
 International
 19 Mar 18, 11:45 AM
 156           
 0
 19 Mar 18, 11:45 AM

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি ও নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিচ্ছে পিপলস্ কংগ্রেস

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি ও নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিচ্ছে পিপলস্ কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্কঃ চীন আজ সোমবার দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বাড়িয়েছে এবং নতুন একজন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছে।চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেস পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই (৬৪) এর স্টেট কাউন্সিলর হিসেবে নিয়োগ অনুমোদন দিয়েছে। এর ফলে দেশটির মন্ত্রীপরিষদে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন।তিনি চীনের সাবেক শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচির স্থলাভিষিক্ত হয়েছেন। ইয়াং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের ক্রমবর্ধমান অনিশ্চিত সম্পর্ক সামাল দিতে মুখ্য ভূমিকা পালন করেন।ইয়াংয়ের সঙ্গে মার্কিন সাবেক কর্মকর্তাদের ভাল সম্পর্ক ছিল। কিন্তু এখনো এটা স্পষ্ট নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান টানাপোড়েনের এই নাজুক মুহূর্তে ওয়াংয়ের এই নিয়োগ কতটা সুবিধা বয়ে আনবে। তিনি একবার জাপানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।এদিকে আজ সোমবার চীন সরকার জেনারেল ওয়েই ফেংগিকে (৬৪) প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন