
আন্তর্জাতিক ডেস্কঃ শুধু যুক্তরাষ্ট্রই নয়,উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন মধ্য ইউরোপ ও জার্মানিতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি এ তথ্য প্রকাশিত হয়েছে খোদ জার্মানিতেই। গতকাল রবিবার জার্মানির পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানান দেশটির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস-বিএনডির উপপরিচালক ওলে দিয়েল। জার্মান গোয়েন্দারা এ তথ্য জানতে পেরেছেন বলে নিশ্চিত করা হয়েছে। বৈঠকে ওলে দিয়েল বলেছেন,তার গোয়েন্দা সংস্থার এ সংক্রান্ত তথ্য-উপাত্ত ‘নির্ভুল’।