
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য আরেকটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার শোকের রেশ না কাটতেই এ ধরনের ঘটনা ঘটলো। সূত্র জানায়,গতকাল রবিবার কাঠমান্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। খবরে বলা হয় বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওয়ানা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে।