News71.com
 International
 18 Mar 18, 08:36 AM
 160           
 0
 18 Mar 18, 08:36 AM

নয়াদিল্লিতে সড়ক দুর্ঘটনায় ৩ চিকিৎসক নিহত৷

নয়াদিল্লিতে সড়ক দুর্ঘটনায় ৩ চিকিৎসক নিহত৷


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নয়াদিল্লিতে সড়ক দুর্ঘটনায় ৩ চিকিৎসক নিহত৷আহত হয়েছেন আরও ৪ জন৷আজ রবিবার সকালে যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে৷এলাকাটি মথুরার সুরির কোতোয়ালি থানার অন্তর্গত৷জানা গিয়েছে, চিকিৎসকরা একটি ইনোভা গাড়ি করে যাচ্ছিলেন৷৮৮ নম্বর মাইলস্টোনের কাছে একটি কন্টেনারের সঙ্গে তাঁদের গাড়িটির ধাক্কা লাগে৷ঘটনাস্থলেই মারা যান ৩ জন৷বাকিরা গুরুতর আহত হন৷তাঁদের নয়াদিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ওই ৪ চিকিৎসকের চিকিৎসা শুরু হয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন