
আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনিতে এক সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে ভয়াবহ গণহত্যা ও নির্যাতন চালানো হয়েছে, তাকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা বলে চালিয়ে দেয়ার কোনো সুযোগ নেই।মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা গোটা অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। মালয়েশিয়া এ সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সাহায্য করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সন্ত্রাসবিরোধী সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন।আসিয়ান জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।