News71.com
 International
 18 Mar 18, 08:30 AM
 159           
 0
 18 Mar 18, 08:30 AM

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু।জনমত জরিপে এগিয়ে ভ্লাদিমির পুতিন

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু।জনমত জরিপে এগিয়ে ভ্লাদিমির পুতিন


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে।স্থানীয় সময় আজ রবিবার সকাল ৮টায় দূরপ্রাচ্যের কামচাতকা অঞ্চলের পাশাপাশি স্বায়ত্তশাসিত চুকোতকা অঞ্চলে ভোটগ্রহণ শুরু হয়।এবারের নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাত প্রার্থী লড়াই করছেন।এসব প্রার্থী হলেন- পাওয়েল গ্রোদিনিন, ভ্লাদিমির ঝিরিনোভোস্কি, সের্গেই ব্যাবুরিন, গ্রেগরি ইউলিনেস্কি, বরিস তিতোভ, ম্যাক্সিম সেরিকিন ও নারী প্রার্থী কিসনিয়া সাবচাক।


জনমত জরিপে দেখা গেছে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এগিয়ে রয়েছেন।২০০০ সালে প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন ভ্লাদিমির পুতিন।৩০ হাজার পর্যবেক্ষক সারা দেশে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন। রাশিয়ার সংবিধান অনুযায়ী, একজন রাজনীতিবিদ ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।অবশ্য ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের এই মেয়াদ ছিল মাত্র চার বছর।কিন্তু ওই বছর সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের শাসনামলে প্রেসিডেন্টের মেয়াদকাল চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন