News71.com
 International
 18 Mar 18, 08:08 AM
 155           
 0
 18 Mar 18, 08:08 AM

মালদ্বীপে সরকারবিরোধী বিক্ষোভের পর গণগ্রেপ্তার।।

মালদ্বীপে সরকারবিরোধী বিক্ষোভের পর গণগ্রেপ্তার।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের রাজধানী মালে ও অন্যান্য প্রধান শহরে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। গত শুক্রবার রাতের সেই বিক্ষোভের পর দেশটির বিভিন্ন স্থানে গণগ্রেপ্তার শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ র্যানলির নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তারা রাস্তায় নেমে আসেন। সরকারবিরোধী এ বিক্ষোভ থেকে অন্তত ১৪১ জনকে গ্রেফতার করেছে মালদ্বীপের পুলিশ। এ সময় অন্তত ৩ সাংবাদিকও গ্রেফতার হয়েছেন। বিরোধী দলের ৯ নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলে গত ১ ফেব্র“য়ারি সুপ্রিমকোর্ট তা প্রত্যাখ্যান করে তাদের মুক্তি দেয়। কিন্তু সুপ্রিমকোর্টের রায়ের ব্যাপারে কর্ণপাত করেনি সরকার। সুপ্রিমকোর্ট ও সরকারের মধ্যে কয়েকদিনের উত্তেজনার পর ৫ ফেব্র“য়ারি ১৫ দিনের জন্য জরুরি অবস্থার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ামিন। সময় বৃদ্ধির পর জরুরি অবস্থার নতুন মেয়াদ শেষ হবে ২২ মার্চে। বিক্ষোভ দমনে তারা কাঁদানে গ্যাস ও টিয়ারগ্যাস ছুড়েছে। গত দুই সপ্তাহ আগেও এ ধরনের বিক্ষোভে ৩ বিরোধীদলীয় সংসদ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মালদ্বীপে ব্যাপক ধরপাকড়ের মুখে দেশটিকে জরুরি অবস্থা তুলে নেয়ার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন