
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নয়াদিল্লিতে হতে চলা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডাব্লিউটিও)সম্মেলনে অংশগ্রহণ করছে না পাকিস্তান।এই সম্মেলন থেকে নিজেকে দূরে রাখতে চাইছে পাকিস্তান৷ভারতে পাকিস্তান কূটনীতিকদের হয়রান করার অভিযোগ ও তার বিরোধিতা করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷মার্চের ১৯-২০ তে নয়া দিল্লিতে হতে চলেছে ডাব্লিউটিও সম্মেলন৷সেই সম্মেলনে যোগ দিতেই ভারত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী পারভেজ মালিককে আমন্ত্রণ জানায়৷প্রথমে ইসলামাবাদ সেই আমন্ত্রণ স্বীকার করে৷কিন্তু পরে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানান হয় পরিস্থিতির পরিবর্তন হয়েছে পরস্পর কূটনীতিকদের পরিবারের উপর করা হয়রানির ঘটনার পর৷এরপরই এই সম্মেলনে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়৷পাকিস্তানের তরফ থেকে জানান হয়েছে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা আমাদের বাণিজ্যমন্ত্রীকে ভারতে পাঠাবোনা৷ভারতকে এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে৷পাকিস্তানের তরফ থেকে আরও অভিযোগ করে দাবি করা হয়েছে ভরতকে দ্রুত কাশ্মীরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি বন্ধ করতে হবে এবং নৃশংসতা বন্ধ করতে হবে কাশ্মীরে৷
উল্লেখ্য, প্রায় পঞ্চাশটি দেশের বাণিজ্যমন্ত্রীদের এই সম্মেলনে আমন্ত্রণ জানান হয়েছে৷যার মধ্যে আমেরিকা,বাংলাদেশ,চীন ও পাকিস্তানকেও আমন্ত্রণ জানায় ভারত৷এই সম্মেলনে মূলত কৃষিকাজ ও সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়েই আলোচনা হওয়ার কথা৷পাকিস্তানের হাই কমিশনার সোহেল মোহম্মদের ইস্যুতেই এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷অপরদিকে ভারতের অভিযোগ এদেশের কূটনীতিকদের উপর পাকিস্তানের আইএসআই এবং অন্যান্য সংগঠনগুলি ক্রমাগত অত্যাচার চালিয়ে যাচ্ছে৷ভারতীয় কূটনীতিকদের পিছু নেওয়া হচ্ছে ও তাঁদের ভয় দেখানো হচ্ছে৷