News71.com
 International
 18 Mar 18, 12:37 PM
 185           
 0
 18 Mar 18, 12:37 PM

ভারতের বিহারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ভারতের বিহারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতের বিহারের সীতামারিতে ১৫ জন নিহত হয়েছে।বাসটি ৭৭ নম্বর জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩০ ফুট নিচে পড়ে যায়৷আজ শনিবার বিকালে সীতামারির বনসপট্টি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে৷বাসটির বেশিরভাগ যাত্রী মুজফ্ফরপুরের৷দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বাসিন্দারা৷এরপর আসে জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ও পুলিশ৷আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন