
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে উড্ডয়নের সময় বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছে।আজ শনিবার দেশটির প্লারিডেল শহরে এ ঘটনা ঘটেছে।প্লারিডেল শহরের পুলিশ সুপার জুলিও লিজারর্দো বলেন, টুইন ইঞ্জিনযুক্ত উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই একটি বাড়ির উপর বিধ্বস্ত হয়।এ ঘটনায় বিমানে থাকা ৫ যাত্রী ও মাটিতে থাকা ৪ জন নিহত হয়েছে।বিমানের আঘাতে বাড়িটি গুড়িয়ে যায়।উদ্ধার কর্মীরা সেখানে অভিযান অব্যাহত রেখেছে।নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমরা এখনও ধ্বংসস্তুপের মধ্যে খোঁজ করছি।সেখানে আরও কেউ নিহত হতে পারে।স্থানীয় এক চার্টার কোম্পানি পরিচালিত পিএ-২৩ অ্যাপাচি বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়ে তা জানাতে অস্বীকার করেছে কর্তৃপক্ষ।