
আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা শি জিনপিং।আজ শনিবার চীনের রাবার স্ট্যাম্প সাদৃশ পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে তাকে দ্বিতীয় মেয়াদের পুনর্বির্বাচিত করেছে।
রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিকরাও গ্রেট হলের ভোটাভুটি পর্যবেক্ষণ করেন। ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক এই অধিবেশনে ২৯৭০ ভোটের সবগুলোই পেয়েছেন শি জিনপিং।পার্লামেন্টে নেতৃত্বে রয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা সুতরাং শি জিনপিং যে নির্বাচিত হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না।