News71.com
 International
 17 Mar 18, 10:27 AM
 222           
 0
 17 Mar 18, 10:27 AM

পশ্চিমবঙ্গের হাওড়া পৌরসভায় সরকারি কর্মীদের শনি-রবিবারের ছুটি বাতিল।

পশ্চিমবঙ্গের হাওড়া পৌরসভায় সরকারি কর্মীদের শনি-রবিবারের ছুটি বাতিল।

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবারের ছুটিও বাতিল হয়ে গেল হাওড়া পৌরসভায়।১৬-৩১ মার্চ পর্যন্ত রোজ কাজে যোগ দিতে হবে ভারতের হাওড়া পৌরসভার কর্মীদের।রবিবার, এ মাসের চতুর্থ শনিবার, এমনকী গুডফ্রাইডেতেও ওই পৌরসভার কর্মীদের কাজ করতে হবে।এমনই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভার তরফে৷প্রশ্ন উঠছে, কেন ওই পৌরসভা এমন সিদ্ধান্ত নিল? ।জানা গেছে চলতি আর্থিক বর্ষ শেষের আগেই হিসেবের কাজ শেষ করতে হবে৷তাই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে পৌরসভা।ফলে পৌরসভার তরফে মার্চ মাসে আগামী দুই সপ্তাহে প্রায় চারটি ছুটি বাতিল করা হয়েছে।

গতকাল শুক্রবার এই মর্মে একটি নোটিশও জারি করেছে তারা।সেই নোটিশে পৌরসভার তরফে সমস্ত অফিস আগামী ৩১শে মার্চ পর্যন্ত প্রতিদিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এর ফলে টানা প্রায় তিন সপ্তাহ কোনও ছুটি পাবেন না পৌরসভার কর্মচারীরা।একটানা কাজ করে হিসেব সংক্রান্ত কাজ সব দফতরকেই নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে, যাতে আগামী অর্থবর্ষে ব্যয় বরাদ্দ নিয়ে কোনও সমস্যা না হয়। এমন সদর্থক ভাবনা হাওড়া পৌরসভার ইতিহাসে সম্ভবত এই প্রথম বলে জানা গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন