News71.com
 International
 17 Mar 18, 10:21 AM
 180           
 0
 17 Mar 18, 10:21 AM

ইন্টারপোলের মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে গ্রেফতারের নির্দেশ ।

ইন্টারপোলের মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে গ্রেফতারের নির্দেশ ।

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাই নির্বাসিত পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশারফকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্যে গ্রেফতারের উদ্যোগ নিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময়ে এই নির্দেশ দিয়েছে একটি বিশেষ আদালত।এছাড়াও তার পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিলের পাশাপাশি সম্পত্তি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।মোশাররফের এক রাজনৈতিক সহকর্মী জানিয়েছেন এপ্রিলের শেষ নাগাদ পাকিস্তানে ফিরে বিচার মোকাবিলা করবেন তিনি।১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ।২০১৩ সাল থেকে নানা ধরনের মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলা ছাড়াও রাষ্ট্রদ্রোহের অভিযোগের বিচার চলছে তার বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাষ্ট্রদ্রোহের মামলার শুনানিতে আদালতের দেওয়া আদেশে ফেডারেল সরকারকে পারভেজ মোশারফরের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।আগামী ২১ মার্চ পরবর্তী শুনানির দিনে এই বিষয়ে অগ্রগতি জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। কই সঙ্গে দুবাইয়ে নির্বাসিত মোশারফকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ফেরাতে সরকারের নিষ্ক্রিয়তায় অসন্তোষও প্রকাশ করে আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন