News71.com
 International
 16 Mar 18, 11:37 AM
 158           
 0
 16 Mar 18, 11:37 AM

ভুল বোঝাবুঝি মিটিয়ে আগামীতে এগিয়ে যাবে বাংলা-সিকিম।।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

ভুল বোঝাবুঝি মিটিয়ে আগামীতে এগিয়ে যাবে বাংলা-সিকিম।।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

 

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে বাংলার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং৷উত্তরকন্যায় বৈঠকে বসে বাংলার সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে সন্ধি প্রস্তাব দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী৷প্রায় ঘণ্টা দুয়ের বৈঠক শেষে বাংলা-সিকিম একসঙ্গে আগামীতে এগিয়ে যাবে বলেই বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷এদিন বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,সিকিমের সঙ্গে যা সমস্যা ছিল, সব মিটে গিয়েছে৷মুখ্যমন্ত্রীর কথা রেশ ধরে পবন চামলিং বলেন,বাংলার সঙ্গে আরও ভাল সম্পর্ক গড়ে তুলব আমরা৷ যা সমস্যা ছিল, আমরা মিটিয়ে ফেলেছি৷


আজ শুক্রবার উত্তরকন্যার ওই বৈঠকে সিকিমের মুখ্যমন্ত্রী পরিবহণ সংক্রান্ত চুক্তি পুনরায় লাগু করার জন্য মমতার কাছে আর্জি জানান৷ চামলিংয়ের প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি৷এরই পাশাপাশি গোর্খাল্যান্ড আন্দোলনপর্বে অশান্তিতে উস্কানি, অর্থ সরবরাহ এবং বিমল গুরুং ও তাঁর শাগরেদদের সিকিমে আশ্রয় দেওয়ার প্রসঙ্গও রাজ্যের তরফে উত্থাপন করা হয়৷ এমনকী কালিম্পং জেলার পুলিশ সুপার অজিত যাদবের বিরুদ্ধে সিকিমের নামচি থানায় গত সেপ্টেম্বর মাসের গোড়ায় যে খুনের মামলা দায়ের করা হয়েছে, তার যৌক্তিকতা নিয়ে বাংলার তরফে প্রশ্ন তোলা হয়৷বৈঠক শেষে এই সমস্যাগুলি মিটিয়ে ফেলারও আশ্বাস দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন