News71.com
 International
 16 Mar 18, 11:35 AM
 166           
 0
 16 Mar 18, 11:35 AM

রাশিয়ায় বিমানবন্দরে স্বর্ণবৃষ্টি।।

রাশিয়ায় বিমানবন্দরে স্বর্ণবৃষ্টি।।


আন্তর্জাতিকি ডেস্কঃ মালবাহী একটি বিমান উড্ডয়নের পর ‘কার্গো হ্যাচ’ ভেঙ্গে সোনা ও রুপার প্রায় দুইশ বার বিমানবন্দরের রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে। বারগুলোর প্রতিটির ওজন ২০ কেজি বলে জানায়। প্রায় ৩ টন স্বর্ণ নিচে পড়ে গেছে। রাশিয়ার ইয়াকুৎস্ক বিমানবন্দর থেকে একটি পরিবহন উড়োজাহাজ উড্ডয়নের পরপরই এমন ঘটনা ঘটেছে। স্বর্ণের পাশাপাশি ওই বিমানে আরো মূল্যবান ধাতব পদার্থ ছিল মোট প্রায় সাড়ে ৯ টন। সূত্র জানায়, জানায়,গতকাল বৃহস্পতিবার প্রায় নয় টন মূল্যবান ধাতু নিয়ে নিম্বাসের এন-১২ উড়োজাহাজ ইয়াকুৎস্ক বিমানবন্দর থেকে উড়াল দেয়। কিন্তু উড়োজাহাজটির ‘কার্গো হ্যাচ’ নষ্ট থাকায় এবং খুব সম্ভবত ঝড়ো বাতাসের কারণে উড্ডয়নের সঙ্গে সঙ্গে হ্যাচ ভেঙ্গে প্রায় একতৃতীয়াংশ বার বাইরে পড়ে যায়। এই ঘটনাকে অনেকে স্বর্ণবৃষ্টি বলে আখ্যায়িত করছেন। বিমানবন্দর থেকে ১২ কিলোমিটার দূরে একটি গ্রামে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। আরোহীদের সবাই নিরাপদ আছেন।

স্থানীয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ভেতর চলাচল বন্ধ করে দেন এবং ছড়িয়ে পড়া মূল্যবান ধাতুগুলো সংগ্রহ করা শুরু করেন। প্রাথমিকভাবে বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন,এখন পর্যন্ত ১৭২টি বার উদ্ধার করা হয়েছে। যেগুলোর ওজন প্রায় সাড়ে তিন টন। পরে পুলিশের একজন মুখপাত্র সবগুলো বার সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। ইয়াকুতস্ক থেকে ক্রাসনোইয়ারস্ক শহরের উদ্দেশ্যে স্বর্ণসহ ৯ দশমিক ৩ টন মূল্যবান ধাতু পরিবহন নিয়ে যাচ্ছিল নিমবুস বিমানসংস্থার মালবাহী অ্যান অ্যান-১২ বিমানটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন