
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতকে লক্ষ্য করে তিব্বত সীমান্তে সামরিক শক্তির প্রদর্শন বাড়িয়ে চলেছে চীন।তিব্বতের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের(এলএসি) কাছে যুদ্ধবিমান ও সেনার সংখ্যা আগের তুলনায় কয়েকগুণ বাড়িয়েছে চীন।গত ফেব্রুয়ারি মাস থেকে এলএসির কাছে চীন সামরিক সরঞ্জাম মোতায়েন করা শুরু করেছে।চীনের পিপলস লিবারেশন আর্মি তিব্বতে ১৩টি এমআই-১৭ হেলিকপ্টার মোতায়েন করেছে।এই হেলিকপ্টার পরিবহণ ও যুদ্ধ- উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়।এছাড়া ১০টি ফাইটার জেট, ২২টি কপ্টার এবং ১১টি ফাইটার বিমান মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আকাশপথের মাধ্যমে একদিকে যেমন কড়া নজরদারি চালাচ্ছে বেজিং, তেমনি সামরিক শক্তির প্রদর্শন বাড়িয়ে চলেছে।এর বাইরে তিব্বতের একাধিক জায়গায় যুদ্ধবিমান সাজিয়ে রেখেছে চীন।জানা গিয়েছে কাশির যুদ্ধঘাঁটিতে ৯টি চেংডুজে-৭ ফাইটার জেট, সুলে হেলিবাসের কাছে ৮টি চপার, দিং সিং বায়ুসেনা ঘাঁটির কাছে তিনটে জে-১১এস, চারটে জে-৭এস ইত্যাদি বিমান নামানো হয়েছে।
এছাড়া ব্রুটসের কাছে বেইডু ন্যাভিগেশন স্যালেলাইট সিস্টেমের মাধ্যমে ভারতের গতিবিধির উপর নজর রাখছে চীন।এলএসির দশ কিমি এলাকা এই স্যালেলাইটের আওতায় চলে আসে।এলএসির এপারে ভারতের সেনাঘাঁটিতে স্যালেলাইটের মাধ্যমে নজরদারি চালাতে পারছে বেইজিং।২০২০ সালের মধ্যে তিব্বতে স্যালেলাইটের সংখ্যা ৩০-৩৫টির মতো বাড়াতে চায় চীন।চীনের এই পদক্ষেপকে ডোকলামের বদলা হিসাবেই দেখছে ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তারা৷এক প্রাক্তন সেনা কর্মকর্তা জানিয়েছে, ডোকলাম নিয়ে চীন যা ল্যাজেগোবরে হয়েছে তা সহজে তারা ভুলবে না। ডোকলামের মতো একই পরিস্থিতি তিব্বতে তৈরি করতে চাইছে বেইজিং। ভারতও যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে।