News71.com
 International
 16 Mar 18, 02:40 AM
 156           
 0
 16 Mar 18, 02:40 AM

রাশিয়ার পরবর্তী রাসায়নিক হামলা লক্ষ্য যুক্তরাষ্ট্রেও হতে পারে।। জাতিসংঘে নিকি হ্যালি

রাশিয়ার পরবর্তী রাসায়নিক হামলা লক্ষ্য যুক্তরাষ্ট্রেও হতে পারে।। জাতিসংঘে নিকি হ্যালি

 

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি যুক্তরাজ্যে অবস্থানরত রাশিয়ান পক্ষত্যাগী গোয়েন্দাকে নার্ভ গ্যাসে হত্যার চেষ্টা করে রাশিয়া। এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে শুধু যুক্তরাজ্যই নয়,মিত্র দেশ যুক্তরাষ্ট্রও বেশ সতর্ক হয়ে উঠেছে। রাশিয়ার পরবর্তী হামলা যুক্তরাষ্ট্রেও হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে তিনি বলেন,গুপ্তচর হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত রাশিয়ার বিরুদ্ধে শাস্তিস্বরূপ বিশ্বনেতারা এখনই বাস্তবসম্মত ব্যবস্থা নিতে না পারলে রাসায়নিক অস্ত্রের প্রয়োগ কেবল সলসবেরিতেই থেমে থাকবে না। নিউ ইয়র্ক কিংবা এ পরিষদে আসীন যে কোনো দেশের নগরীতেই এ অস্ত্র প্রয়োগ হতে পারে। সম্প্রতি যুক্তরাজ্য নার্ভ গ্যাস হামলার অভিযোগে কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। যুক্তরাজ্যের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হ্যালি গত বুধবার এ সতর্কবার্তা দেন। হ্যালি বলেন,যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট ব্যবহার করে দুইজনকে হত্যার চেষ্টায় রাশিয়া দায়ী বলেই যুক্তরাষ্ট্র মনে করে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে একাজ করার জন্য রাশিয়া সরকারের সমালোচনাও করেন হ্যালি। রাশিয়া ৪ মার্চে গুপ্তচর হত্যাচেষ্টার ওই ঘটনার দায় অস্বীকার করে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন