
আন্তর্জাতিক ডেস্কঃ এনডিএ ছাড়ল টিডিপি।মোদী সরকারকে জোর ঝটকা দিয়ে এবার কেন্দ্রের এনডিএ জোট ছাড়ল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি।চন্দ্রবাবু নাইডুর তরফে ইতিমধ্যেই টুইট করে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।গত ৮ মার্চ এনডিএ মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন টিডিপির ২ মন্ত্রী।এরপরই অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বিজেপির প্রতিনিধিরা।ফলে দুই শরিকের সংঘাত পৌঁছয় চরমে।এরপর গতকাল বৃহস্পতিবার রাতে দলের প্রবীন নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।তারপরই এই সিদ্ধান্ত।
চন্দ্রবাবু নাইডুর অভিযোগ, ওয়াইএসআর কংগ্রেস ও অভিনেতা পবন কল্যাণের দল জেনা সেনা পার্টিকে ব্যবহার করে তাঁর দলকে নিশানা করছে বিজেপি।তামিলনাড়ুর মত ছক কষেই এবার তা অন্ধ্রপ্রদেশের প্রয়োগ করছে মোদীর দল।ফলে বেশ কিছুদিন ধরে দুই শরিকি দলের সংঘাত চরমে পৌঁছনোয় অবশেষে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিল চন্দ্রবাবু নাইডুর দল।