News71.com
 International
 16 Mar 18, 12:55 PM
 160           
 0
 16 Mar 18, 12:55 PM

থাইল্যান্ডে জলাতঙ্ক আতঙ্কে কোটি কুকুর-বিড়ালের টিকা প্রদান।।

থাইল্যান্ডে জলাতঙ্ক আতঙ্কে কোটি কুকুর-বিড়ালের টিকা প্রদান।।

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডে জলাতঙ্ক আতঙ্কে এক কোটি কুকুর-বিড়ালকে রেবিস বা জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। থাইল্যান্ডের বিভিন্ন শহরে পাগলা কুকুরের ভয়ে অস্থির হয়ে উঠেছেন বাসিন্দারা। আর বেওয়ারিশ কুকুরের কামড়ে বহু মানুষের রেবিস বা জলাতঙ্ক হয়েছে। চলতি বছর প্রাণ হারিয়েছেন তিন ব্যক্তি। তবে থাই কর্তৃপক্ষ বলছে,এই জলাতঙ্কের প্রাদুর্ভাব তাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কর্তৃপক্ষ বলছে,রাজধানী ব্যাংককসহ দেশটির ৪০টি প্রদেশে পরীক্ষা চালিয়ে বেওয়ারিশ কুকুরের দেহে তারা জলাতঙ্কের ভাইরাস শনাক্ত করেছেন। রেবিস ভাইরাস সাধারণত বন্যপশুর দেহ থেকে মানুষে সংক্রমিত হয়। প্রয়োজনীয় চিকিৎসা না হলে এতে মৃত্যুর ঝুঁকি থাকে। থাই কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের মধ্যে এক কোটি কুকুর ও বিড়ালকে জলাতঙ্কের টিকা দেয়ার পরিকল্পনা করছে। থাই পানিসম্পদ বিভাগ বলছে,চলতি বছরের গোড়াতে জলাতঙ্কের ৪০০ ঘটনা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে। গত বছর একই সময়ের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ বলে তারা জানিয়েছেন। থাইল্যান্ডে রেবিসের প্রধান বাহক হচ্ছে কুকুর,কিন্তু বিড়াল এবং গরু থেকে এই জীবাণু ছড়াতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন