News71.com
 International
 16 Mar 18, 11:29 AM
 169           
 0
 16 Mar 18, 11:29 AM

নীরব মোদী-বিজয় মালিয়াসহ ৩১ ভারতীয় দুর্নীতি করে বিদেশে পালিয়েছে।

নীরব মোদী-বিজয় মালিয়াসহ ৩১ ভারতীয় দুর্নীতি করে বিদেশে পালিয়েছে।

আন্তর্জাতিক ডেস্কঃ শুধু নীরব মোদী, বিজয় মালিয়াই নন, দুর্নীতি করে বিদেশে পাড়ি দিয়েছেন ৩১ জন ভারতীয়।গতকাল বৃহস্পতিবার দেশটির লোকসভায় এমনই ৩১ জনের নামের তালিকা দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর।ওই তালিকায় নাম রয়েছে নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির।এমজে আকবরের দেওয়া তালিকায় নাম রয়েছে নীরব মোদীর স্ত্রী অ্যামি নীরব মোদী, ছেলে নীশাল মোদী এবং বিজয় মালিয়া, ললিত মোদী ও সঞ্জয় ভান্ডারির।তবে কবে থেকে তাঁরা দেশছাড়া, তা উল্লেখ করেননি কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকবর বলেন,বিজয় মালিয়া, আশিস জোবানপুত্র, পুস্পেশ কুমার বেদ, সঞ্জয় কালরা, বর্ষা কালরা ও আরতি কালরার প্রত্যর্পণের আবেদন করেছে সিবিআই।সংশ্লিষ্ট দেশগুলিতে তা পাঠানো হয়।ইচ্ছাকৃত ঋণখেলাপকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সংসদে পলাতক আর্থিক অপরাধী ২০১৮ বিল আনার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন