
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবও তা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।সৌদি আরব কোনো ধরনের পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, সৌদি আরব যদি একটি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরাও তৈরি করবো।শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সৌদি আরব পারমাণবিক অস্ত্র-সামগ্রী তৈরি করতে চায় বলে এর আগে জানিয়েছিল বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক মধ্যপ্রাচ্যের এ দেশ।গত মঙ্গলবার সৌদি আরব পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য একটি আইনের অনুমোদন দিয়েছে।এতে শান্তিপূর্ণ কাজেও সব ধরনের পারমাণবিক সামগ্রীর ব্যবহার আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী সীমিত রাখার কথা বলা হয়েছে।