News71.com
 International
 12 Feb 18, 11:32 AM
 198           
 0
 12 Feb 18, 11:32 AM

সীমান্তে ভারতের সাম্ভব্য অভিযান নিয়ে আতঙ্কে পাকিস্তান।

সীমান্তে ভারতের সাম্ভব্য অভিযান নিয়ে আতঙ্কে পাকিস্তান।


আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্ত পার করে আবার কোনো অভিযান ( সর্জিক্যাল ষ্ট্রাইক ) যেন না চালায় ভারত।ভয় পেয়ে আগেভাগেই সতর্কবার্তা দিল পাকিস্তান।সাঞ্জুয়ান হামলার পর আতঙ্কে এমনই প্রতিক্রিয়া দিল পাকিস্তান।হামলার পরই পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের দিকে সন্দেহের আঙুল ওঠে।যদিও হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়্যবা।এরপরই প্রত্যাশিত জবাবের কথা ভেবেই এমন বার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়।গত শনিবার পাকিস্তান সীমান্তবর্তী ভারতের সাঞ্জুয়ানের সেনা ক্যাম্পে হামলা চালায় একদল জঙ্গি। এই হামলায় নিহত হন পাঁচ ভারতীয় সেনা। অন্যদিকে, চার জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনারা। ঘটনার পরই ভারত পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে অভিযোগ আনে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,এটা ভারতের চিরাচরিত অভ্যাস, মিথ্যা অভিযোগ আনা।কোনোরকম তদন্তের আগেই দায়িত্বজ্ঞানহীনের মত মন্তব্য করা।আগের মতই পাকিস্তানের দাবি, ভারত কাশ্মীরে অমানবিকতা থেকে মুখ ফেরানোর জন্যই এই ধরনের মিথ্যা অভিযোগ আনছে।সেইসঙ্গে পাকিস্তান এও বলেছে, লাইন অফ কন্ট্রোল পার করে ভারতের কোনো রকম অভিযান চালানো বন্ধ করা দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন