News71.com
 International
 12 Feb 18, 11:29 AM
 181           
 0
 12 Feb 18, 11:29 AM

কুয়েতে শ্রমিক রফতানি বন্ধ ঘোষণা করলো ফিলিপাইন।

কুয়েতে শ্রমিক রফতানি বন্ধ ঘোষণা করলো ফিলিপাইন।


আন্তর্জাতিক ডেস্কঃকুয়েতে আনুষ্ঠানিকভাবে শ্রমিক রফতানি বন্ধ ঘোষণা করেছে ফিলিপাইন।আজ সোমবার ফিলিপাইন সরকার আরব উপসাগরীয় অঞ্চলের এ দেশটিতে শ্রমিক রফতানি পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়ে এক আদেশ জারি করেছে।কুয়েতে দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক নিহত ও আহত হওয়ার জেরে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইন।আজ সোমবার ফিলিপাইনের শ্রম ও কর্মসংস্থান বিভাগের প্রধান সচিব তৃতীয় সিলভেস্ত্রে বেল্লো তাৎক্ষণিকভাবে কুয়েতে ফিলিপিনো শ্রমিক রফতানি পুরোপুরি বন্ধ করে একটি আদেশ জারি করেন।

সম্প্রতি কুয়েতের পরিত্যক্ত একটি ভবনের ফ্রিজের ভেতর থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।ওই গৃহকর্মী ফিলিপাইনের নাগরিক বলে ধারণা স্থানীয় প্রশাসনের।কুয়েতে বর্তমানে ফিলিপাইনের প্রায় আড়াই লাখ প্রবাসী রয়েছে।উপসাগরীয় সহযোগিতা পরিষদভূক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে ফিলিপাইনের সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে। তৃতীয় সর্বোচ্চ ফিলিপিনো শ্রমিক রয়েছে কুয়েতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন