News71.com
 International
 12 Feb 18, 11:27 AM
 178           
 0
 12 Feb 18, 11:27 AM

সংযুক্ত আরব আমিরাতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত ।

সংযুক্ত আরব আমিরাতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত ।

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছে।আজ সোমবার সকালে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, নিহতদের মধ্যে দুই শিশুসহ বিদেশিও রয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ হয়ে মারা গেছে তারা।আল বুতিনাহ এলাকার ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় আজ সোমবার দুপুর ১টার দিকে।এতে কমোরোস দ্বীপের এক বাসিন্দাসহ মোট আটজন আহত হয়েছেন।নিহতদের মধ্যে পাকিস্তানি একজন নারী, ভারত ও আরবের একজন করে পুরুষ এবং আরবের দুজন শিশু রয়েছে। সবার মরদেহ শারজাহর আল কাশিমি হাসপাতালে নেয়া হয়েছে।দুপুর ১টার পর আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন