News71.com
 International
 12 Feb 18, 06:53 AM
 192           
 0
 12 Feb 18, 06:53 AM

মালদ্বীপে সাংবাদিকতায় বিধিনিষেধ।।টিভি চ্যানেল বন্ধ

মালদ্বীপে সাংবাদিকতায় বিধিনিষেধ।।টিভি চ্যানেল বন্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের ক্ষমতাসীন আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম সরকার দমন-পীড়নের মাত্রা আরো এক দফা বাড়িয়েছে।জরুরি অবস্থা জারি ও বিচার বিভাগের কণ্ঠরোধের পর এবার তারা সংবাদ মাধ্যমের এপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।টিভি চ্যানেল রাজ্যে টিভির সব সম্প্রচার বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, আজ সোমবার থেকে সংবাদ মাধ্যমের ওপর বিধিনিষেধের মাত্রা আরো বাড়ানো হয়েছে।এদিন দেশটির পুলিশ বিভাগ মিডিয়াকে ভালোভাবে যাচাই না করে সংবাদ প্রকাশ ও প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশ জারি করেছে।পাশাপাশি তারা একথাও জানিয়ে দিয়েছে, পুলিশের কাছ থেকে ছাড়পত্র না নিয়ে কোনো সংবাদ প্রচার বা প্রকাশ করা যাবে না।

পুলিশের কাছ থেকে সত্যতা যাচাই ও পুলিশি ছাড়পত্র না নিয়ে সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে তা দেশটিতে কথিত সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তদন্তে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।এমনটি করা হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।এহেন ষড়যন্ত্র ঠেকাতেই সরকারকে বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করতে হয়েছে বলেও উল্লেখ করে পুলিশ বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন